Posts

Narrated by Prasun kanjilal

 হারিয়ে যাচ্ছে বাংলার পুতুল ও তার দর্শন কথা।  মাটির পুতুল, মোমের পুতুল কিংবা কাঠের পুতুল কিছু অবশিষ্ট থাকলেও সেগুলো থাকে আজকাল বাড়ির কোনে ধুলো ময়লার আস্তরনে। আজকের ব্যাটারি চালিত, দূর নিয়ন্ত্রিত আধুনিক খেলনার সঙ্গে পাল্লা দিতে না পেরে তারা মিউজিয়ামেই জায়গা করে নিয়েছে। পুতুল যে শুধু খেলার সামগ্রী তা নয় বরং পুতুল একটি বিশেষ অঞ্চলের সংস্কৃতি, ইতিহাস এবং সমাজ ভাবনার চিহ্ন বহন করে। বিভিন্ন ধর্মের সঙ্গেও পুতুল অঙ্গাঙ্গিভাবে যুক্ত। হিন্দু ধর্মের ঝুলন উৎসব কিংবা খ্রিস্ট ধর্মের মা মেরি এবং যীশুকে নিয়ে সাজানোর প্রথায় সরাসরিভাবে পুতুল যুক্ত করা হয়। এমনকি সান্তাক্লজের যে চেনা চেহারা আমাদের মনে আঁকা সেটির উৎস আসলে সান্তাক্লজের পুতুল থেকেই। আধুনিক প্রজন্মের শিশুদের হাতে পুতুলের বদলে অন্য খেলা উঠলেও বিশ্বের বিভিন্ন দেশে পুতুলকে কেন্দ্র করে উৎসব পালন করা হয়ে থাকে।  ঐতিহাসিক দৃষ্টিতে দেখলে দেখা যাবে সভ্যতার ঊষা লগ্ন থেকেই পুতুল তৈরি করত মানুষ। তবে সেটি খেলা বা বাড়িঘর সাজানোর থেকে দেবতা এবং অশুভ শক্তির প্রতীক হিসেবেই বেশি।   মনে করা যেতেই পারে আদিম মানুষের আঁকা গুহা চিত্র পুতুল তৈরির ...

Hello

 Hello everyone out here. I'm Nibedita here a new bee in blogging. This is my firtsever blog, hope this will give you some knowledge about the behind the scene stories.  Thank you, please support.